Description
আধিপত্য নিয়ন্ত্রিত এই ক্ষুধার্ত সময়ে ব্যক্তি মানুষ ক্রমশ এক অতলান্ত খাদে গড়িয়ে পড়ছেন। অনুভূতির মানবিক স্পর্শগুলো ক্রমশ শীতলতর হয়ে ওঠা এই সময়ে সেই মানুষদের নিয়েই এই চারটি ‘মৃত্যুপুরাণ’। প্রযুক্তি আধিপত্যের ইন্দ্রজাল স্বপ্ন হারানো এবং ক্ষয়জাত প্রজন্মের দাপাদাপিতে। মৃত্যু চিহ্নগুলোও খুব দ্রুততার সঙ্গে মুছে দিচ্ছে। তবে সময়ের অনিবার্য রূপান্তরের অভিজ্ঞতায় লেখা এই চারটি আখ্যানে আসলে মৃত্যুর নয়, জীবনেরই কথা বলে। জীবনের নানা ভাজে রয়ে যাওয়া কাম-প্রেম, দুঃখ-বেদনা, নৈরাশ্য এবং অবশ্যই আশা-আকাঙ্খা নিয়েই এই গল্পকথা। বহু শাখা-প্রশাখায় সম্প্রসারিত কাহিনির কেন্দ্র ও পরিধির সম্পর্কের শিথিলতার সেই আখ্যান এখানে পাঠকের সামনে রাখা হল।


Reviews
There are no reviews yet.